মোকারা একটি হাইব্রিড অর্কিড। বাংলাদেশে ড্যানড্রবিয়ামের পর মোকারা অর্কিড বেশ জনপ্রিয়। এই অর্কিড লালন পালন ও পরিচর্যা বেশ সহজ । নাসারীতে একটি পূর্ণবয়স্ক ফুল ধরা অর্কিডের দাম ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে। ঠিক মতো পরিচর্যা করতে পারলে সারা বছরই ফুল দেয়। মোকারা অর্কিড কেনার সময় এর মূল ও ফুলের দিকে লক্ষ্য রাখতে হবে । মূল যেন সু®হ্য সবল থাকে। ফুল সহ অর্কিড কেনাই ভাল।অর্কিডের ভূবনে আপনাকে স্বাগতম!
অর্কিড ফুলের ছোঁয়ায় আপনার জীবন হোক আরও অর্থপূর্ণ ও নান্দনিক-শুভ সালাতিন
ছাদে বা বারান্দায় অর্কিড চাষ করবেন কিভাবে?
অর্কিডের ছোঁয়ায় আপনার গৃহকোন হোক নান্দনিক। অর্কিড পালন করতে চান, কিন্তু, কিভাবে শুরু করবেন? কি জাতের অর্কিড ভালো? কত দাম? রোগ-বালাই দুর করবেন কিভাবে? সার ও পানি দেওয়ার নিয়ম-কানুন ? সব প্রশ্নের উত্তর পাবেন এখানে...
অর্কিডের জন্য উপযুক্ত পরিবেশ?
অর্কিডের জন্য উপযুক্ত পরিবেশ কোনটা? কি জাতের অর্কিড সহজেই লালন পালন করা যায়? অর্কিড ঘর, টব, মিডিয়া কি ও কেন প্রয়োজন? অর্কিডের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে কেন? কনফিউজড?? সমাধান এখন আপনার হাতের নাগালে..
অর্কিড পালন ? সেতো অনেক খরচের বিষয় !
আপনি কি জানেন ? একটি অর্কিড থেকে সহজেই একাধিক অর্কিড পেতে পারেন। এখানে পাচ্ছেন বীজ থেকে কিংবা কঁচি বাড থেকে নতুর অর্কিড উৎপাদনের কৌশল। আপনার সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রয়েছি..
বুঁনো অর্কিডের খোঁজে
চলুন, ঘুরে আসি বাংলাদেশের পাহাড় আর জংগলে, যেখানে গাছের ডালে ঝুলে আছে অগণিত নমা না জানা অগণিত অর্কিড। এই বুনো অর্কিডের সৌন্দর্য আপনাকে শহুরের একঘেয়েমী জীবন থেকে একটানে তুলে নিয়ে যাবে সৌন্দর্যের এক অনাবিল ভূবনে। ফ্রেম বন্দি করবো অনিন্দ্য সুন্দর মুহূর্তগুলো। অর্কিডের ভূবনে আপনি স্বাগত !
Tuesday, November 1, 2016
মোকারা অর্কিড লালন পালন ও পরিচর্যা
মোকারা একটি হাইব্রিড অর্কিড। বাংলাদেশে ড্যানড্রবিয়ামের পর মোকারা অর্কিড বেশ জনপ্রিয়। এই অর্কিড লালন পালন ও পরিচর্যা বেশ সহজ । নাসারীতে একটি পূর্ণবয়স্ক ফুল ধরা অর্কিডের দাম ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে। ঠিক মতো পরিচর্যা করতে পারলে সারা বছরই ফুল দেয়। মোকারা অর্কিড কেনার সময় এর মূল ও ফুলের দিকে লক্ষ্য রাখতে হবে । মূল যেন সু®হ্য সবল থাকে। ফুল সহ অর্কিড কেনাই ভাল।Monday, October 31, 2016
পৃথিবীর সবচেয়ে দামী অর্কিড
পৃথিবীতে প্রায় ২০.০০০ প্রজাতির অর্কিড রয়েছে । কিন্তু পৃথিবীর সবচেয়ে দামী অর্কিড কোনটি? সাধারণত দামী অর্কিড মাত্রই দুলর্ভ অর্কিড। পৃথিবীর সবচেয়ে দামী অর্কিডের নাম রথচাইল্ডস ল্যাডি সিøপার। দুলর্ভ অর্কিড সংগ্রহকারীরা এই অর্কিডের দাম নিয়ে মাথা ঘামায় না । এই অর্কিডের একটি স্টেমের (ফুলসহ ডাল) দামীই ৬০০০ মার্কিন ডলার। এই অর্কিড জন্মাতে ও ফুল ফোটাতে ১৫ বছরের বেশী সময় লাগে। রথচাইল্ডস ল্যাডি সিøপার অর্কিড ফুলের সৌন্দর্য অতুলনীয়। এই অর্কিড অত্যন্ত দুর্লভ।![]() |
| Rothschild’s Slipper |
১৯৮৭ সালে রথচাইল্ডস মালয়েশিয়ার কিনাবালু রেইনফরেষ্ট-এ এই অর্কিড আবিষ্কার করেন। সমুদ্রপৃ®ঠ হতে ৫০০ থেকে ১২০০ মিটার উচ্চতায় এই অর্কিড জন্মায়, তাছাড়া মরা নদী ও কিøফের আশেপাশে মরা পাতা ও ডালপালায় এই অর্কিড জন্মায়।
বৈজ্ঞানিক নাম : Paphiopedilum rothschildianum
অন্যান্য জনপ্রিয় নাম: কিনাবালুর স্বর্ণ ।
Tuesday, October 25, 2016
সুন্দরবনের বুনো অর্কিড
![]() |
| Acampe ochracea |
![]() | ||
Acampe papillosa
|
অর্কিড পালন অনুষংগ
অর্কিডের টব : নার্সারীতে আজকাল অনেক ধরনের অর্কিড টব পাওয়া যায়। মাটির টবে অনেকগুলো ছিদ্র থাকে। নার্সারীতে প্লাষ্টিক টব ও পাওয়া যায়। ছিদ্র থাকার কারনে বাতাস সহজে প্রবাহিত হতে পারে এবং পানি সহজে বের হতে পারে। টবের পাত্রের আকারভেদে গাছের বৃদ্ধির তারতম্য হয়। সাধারণত বড় টবে গাছ ভাল বৃদ্ধি পায় । ছোট টবে ফুল বেশী ধরে। মাটির পাত্রে শৈবাল বা শ্যাওঁলা জন্মে। পানিও দিতে হয় বেশী,তবে মাটির পাত্র পানি ধরে রাখে বেশীক্ষন। প্লাষ্টিক পাত্রে সহজে শৈবাল জন্মে না । অধিকদিন টিকে। কাঠের পাত্রে ফাঁক বেশী থাকায় বায়ু চলাচল বেশী হয় কিন্তু, পানি বেশী দিতে হয়।
অর্কিড মিডিয়া: অর্কিড মিডিয়া বলতে যার উপর অর্কিড জন্মে। নারিকেলের ছোবড়া মিডিয়া হিসাবে বেশ কার্যকরী। বাংলাদেশে নারিকেলের ছোবড়া সহজলভ্য। ঝাশা ইটের খোয়া, কাঠকয়লা ও কাঠের বাকলের টুকরা ব্যবহার করা হয়। টবে বসানোর পূর্বে মিডয়াকে একটি বড় বালতিতে পানি ও ডায়থেন-এস-৪৫/রিডোমিল এমজেড মেশানো পানিতে (প্রতি লিটার পানিতে ১ গ্রাম ডায়থেন-এস-৪৫/রিডোমিল এমজেড) ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। গাছ লাগানোর পূর্বে গাছকে এই মিশ্রণের মধ্যে ২০ মিনিট ভিজিয়ে রাখলে গাছ ছত্রাকমুক্ত থাকে।
লক্ষ্যণীয়: মিডিয়া টবে এমনভাবে বসাতে হবে যাতে গাছ দৃঢ়ভাবে দাড়িয়ে থাকে। পানি ও তরল সার সহজেই প্রবাহিত হতে পারে। পানি সহজেই বের হয়ে যেতে পাওে, গাছের গোড়ায় আটকে না থাকে। সহজেই বায়ু চলাচল করতে পারে। টবের মিডিয়াতে গাছ লাগানোর পর তাঁর দিয়ে ঝুলিয়ে দিতে হবে।
Monday, October 24, 2016
ড্যানড্রবিয়াম
অর্কিডের একটি সুবিশাল প্রজাতি হলো ড্যানড্রবিয়াম। সুইডিশ উদ্বিদবিজ্ঞানী ওলফ সোর্য়াজ ১৭৯৯ সালে এই অর্কিড আবিষ্কার করেন। ড্যানড্রবিয়াম অর্কিডের ১২০০-এর অধিক প্রজাতি রয়েছে। এই প্রজাতির অর্কিডের আবাস®হল হলো দক্ষিণ,পূর্ব এবং দক্ষিণপূর্ব এশিয়ায়,বিশেষ করে,চীন,জাপান,ভারত,ফিলিপাইন,ইন্দোনেশিয়া,অষ্ট্রেলিয়া,নিউ গিনি,ভিয়েতনাম এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে। ড্যানড্রবিয়াম শব্দটি এসেছে গ্রীক শব্দ ‘ড্যানড্রো’ বা গাছ এবং ‘বায়োস’ বা প্রাণ থেকে, যার অর্থ ‘ যে গাছে বাস করে’।সারা গ্রীষ্মকালেই ড্যানড্রবিয়াম অর্কিডের ফুল ফোটে কিন্তু, শীতকালে বিশ্রাম নেয়।
Thursday, October 20, 2016
অর্কিডের যত্ন-১

২০১৬ সালে আগাঁরগাও-এর জাতীয় বৃক্ষমেলায় গিয়েছিলাম। শুক্রবার। মেলায় বেশ ভীড়। বুক্ষপ্রেমিকদের কোলাহল চারিদিকে। ঘুরতে ঘুরতে চলে এলাম দীপ্ত অর্কিডের স্টলে। স্টলে সুন্দর করে সাজানো মোকারা, ড্যানড্রোবিয়াম,ভ্যান্ডা অর্কিড। স্টলে বেশ ভীড়। কেনার চেয়ে দেখার লোকই বেশী। বিক্রিও হচ্ছে টুকটাক। একটি ফুল ধরা মোকারা অর্কিডের দাম ৮০০ টাকা। ড্যানড্রোবিয়াম অর্কিড বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। ড্যানড্রোবিয়াম চারা বিক্রি হচ্ছে ৫০ টাকা পিছ। কাঁচের বোতলে টিস্যূ কালচারকৃত ড্যানড্রোবিয়াম চারা অর্কিড বিক্রি হচ্ছে ১৫০০ টাকা। বিনামূল্যে বিতরণ হচ্ছে অর্কিড লালনপালনের এক পাতার নির্দেশিকা। নির্দেশিকাটি বেশ তথ্যবহুল। আগ্রহীদের জন্য এখানে তা তুলে দেওয়া হলো। আশা করি কাজে লাগবে।
১.পানি দেওয়া :
শুষ্ক মৌসুমে কমপক্ষে দুইবার আগা থেকে গোড়া পর্যন্ত পানি দ্বারা ভালভাবে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে (সকালে ও দুপুরে)। অন্য মৌসূমে (বর্ষাকাল ছাড়া) শুধু একবার সকালে দিতে হবে।
২. সার দেওয়া :
সপ্তাহে একদিন সকালে এক লিটার পানির সংগে ৬ গ্রাম সার মিশ্রিত পানি একইভাবে স্প্রে করে দিতে হবে ( সকালে দেওয়া ভালো)।
সার=৬ গ্রাম ( ২ গ্রাম ইউরিয়া,২ গ্রাম টিসপি, ২ গ্রাম এমপিও এর মিশ্রন)।
৩. ঔষধ দেওয়া:
প্রতি ১০ দিন অন্তর এক লিটার পানির সংগে ২ গ্রাম/মিলি হারে স্প্রে করতে হবে।
ঔষধের নাম: ক. ডারবেন এম ৪৫ খ. রিডোমিল গোল্ড গ. ব্যাবিষ্টিন ইত্যাদি।
( যেকোন একটি, ঔষধ বিকেলে স্প্রে করা অধিক কার্যকারী)।
৪. বিষ স্প্রে:
গাছে কিংবা ফুলে পোকা মাকড়ের উপদ্রব লক্ষ্য করা গেলে ১ লিটার পানিতে ২ গ্রাম/মিলি হারে একইভাবে বিকেলে স্প্রে করতে হবে।
বিষের নাম: ক. টলষ্টার খ. এডমায়ার গ. সেভিন-৮৫ ইত্যাদি (যেকোন একটি)।



















